কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে চার ঘণ্টা পর কমলাপুর ছাড়ল একতা এক্সপ্রেস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যাত্রীর চাপে শিডিউল বিপর্যয় হয়েছে একতা এক্সপ্রেসের। তাই নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর কমলাপুর থেকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

যাত্রীরা জানান, সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুপুর ১২টা পর্যন্ত ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর অপরপ্রান্তে রয়েছে বলে জানান স্টেশন মাস্টার। শেষ পর্যন্ত আড়াইটার পর ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ে।

ট্রেনের যাত্রী এনায়েত শাওন জানান, যথাসময়ে ট্রেন স্টেশনে না আসায় সম্ভাব্য সময় দেওয়া হয় ১২টা ৩৫। এরপর বলা হয় দুপুর ১টায় ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে। পৌনে ২টা পর্যন্ত ট্রেনটি কমলাপুরে আসেনি।

ঢাকা রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ বিন সারোয়ার বলেন, ‘ঈদের ছুটি শেষে যাত্রীদের চাপের কারণে এখনো যমুনা সেতুর ওপারে রয়েছে একতা এক্সপ্রেস। চালু হলেই বোঝা যাবে কয়টার দিকে ঢাকা আসে। ট্রেনটি আসতে বিলম্ব হওয়ার যাত্রীদের ভোগান্তি হচ্ছে।’

একতা এক্সপ্রেসের যাত্রী তৌফিকুর রহমান বলেন, ‘ভ্রমণের জন্য পঞ্চগড়ে যাচ্ছি। ঝামেলামুক্ত ভ্রমণের জন্যই ট্রেনকে বেছে নেওয়া। কিন্তু শিডিউল বিপর্যয় ট্রেন ভ্রমণের আনন্দটাই মাটি করে দিয়েছে।’

যাত্রী মো. রুহুল আমিন বলেন, ‘আমি যাচ্ছি পঞ্চগড়, রেলমন্ত্রীর বাড়িও পঞ্চগড়, সেই লাইনে যদি এমন হয় তাহলে অন্যটির কী খবর? যাত্রীর চাপ থাকবে এটা তো স্বাভাবিক। রেল কর্তৃপক্ষ কেন আগে থেকে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের এখানে এনে বসিয়ে রাখার মানে হয় না। একটি খুদে বার্তা দিলেই আমাদের বসে থাকতে হতো না।’

ট্রেনের অপর যাত্রী অমরেশ রায় ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘পাঁচ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে ট্রেন ছাড়ল। আমরা ৭৫ জন সাংবাদিকের এক টিম যাচ্ছি পঞ্চগড়। উপলক্ষ বদলে যাওয়া এক জেলার উন্নয়নচিত্র তুলে ধরা।’

আরেক যাত্রী মো. হাসিবুল হাছান বলেন, রেলে শিডিউল বিপর্যয় দীর্ঘদিন ধরে চলে আসছে। যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। এই ভোগান্তি থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। যেহেতু দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। এর একটা সমাধান হওয়া জরুরি। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১০

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৩

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৪

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৮

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

২০
X