সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৪৩ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আব্দুল আউয়াল মিন্টু 

দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজারে পথসভায় বক্তব্য রাখেন ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজারে পথসভায় বক্তব্য রাখেন ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। এ নিয়ে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তিনি দ্রুত দেশে ফিরে আসবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজারে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, পরিস্থিতি যা-ই হোক, বর্তমান সরকারকে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতেই হবে। আপনারা জানেন, আমরা এ সরকারকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি, এখনো দিচ্ছি। আমরা আশা করছি সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। এ ছাড়া একটি অবাধ নির্বাচনের জন্য যা দরকার তা করবে।

তিনি আরও বলেন, আপনারা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ম্যাডাম যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এ জন্য সবার কাছে দোয়া চাই।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X