কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

বাংলাদেশকে সহজ শর্তে নতুন করে ৭০০ মিলিয়ন ডলার ঋণ দিতে চায় বিশ্বব্যাংক। পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারিত করতে চায় বিশ্বব্যাংক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আব্দুলায়ে সেক। এরপর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সহজ শর্তে ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য, আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন।

হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংক সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। আমাদের সঙ্গে তারা আরও সম্পৃক্ততা বাড়াতে চায়।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি না করার অনুরোধ জানিয়ে ১২ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি নিয়েও কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মামলা আদালতের বিষয়। এ নিয়ে সরকারের কিছু করার নেই।

সম্প্রতি উগান্ডায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম সামিট এবং ৩য় সাউথ সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী। সামিটে তার যোগদানের বিষয়েও এ সময় কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ন্যাম ও সাউথ সামিটে সব দেশ বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এছাড়া, উগান্ডা সফরে দেশটির জমি লিজ নিয়ে তুলা, পামঅয়েল চাষের বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত একটি বাণিজ্যিক দল দেশটিতে যেতে পারে। পাশাপাশি আফ্রিকার দেশগুলোতে কৃষিক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X