কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০০ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শহীদ

ড. শহীদ হোসাইন। ছবি : সংগৃহীত
ড. শহীদ হোসাইন। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শহীদ হোসাইন। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। যেখানে তাকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. শহীদ হোসাইনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

তিনি ছাড়াও পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর আরও চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- ফেরদৌস আহমেদ খান, নীলুফার আহমেদ, ড. শহীদ হোসাইন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)।

এ ছাড়া নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

গাজী হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস), আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২, আন্দ্রিয় স্কুকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার, রাশিদুল হাসানকে (রাসু) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কম্পট্রোলার, আরিফুজ্জামান নূরনবী, আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রত্যেক কর্মকর্তাকে তাদের স্ব স্ব পদে ও বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X