কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিপ্লব বড়ুয়া

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তাকে সরকারের উপসচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

রোববারে (২৮ জানুয়ারি) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত ৪৩,০০০-৬৯,৮৫০/-টাকা স্কেলের সর্বোচ্চ ধাপ ৬৯,৮৫০/- টাকা (নির্ধারিত) বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সদয় সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। ’

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন।

বিপ্লব বড়ুয়া ছাড়াও রোববার আরও চারজন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা হলেন– ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, নীলুফার আহমেদ এবংকৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১০

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১১

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১২

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৬

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৮

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৯

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

২০
X