কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ফেরদৌস আহমেদ

ফেরদৌস আহমেদ খান। ছবি : সংগৃহীত
ফেরদৌস আহমেদ খান। ছবি : সংগৃহীত

ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জনানো হয়। যেখানে তাকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

তিনি ছাড়াও পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর আরও চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ড. শহীদ হোসাইন, নীলুফার আহমেদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)।

নজরুল ইসলামকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

গাজী হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস), আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২, আন্দ্রিয় স্কুকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার, রাশিদুল হাসানকে (রাসু) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কম্পট্রোলার, আরিফুজ্জামান নূরনবী, আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রত্যেক কর্মকর্তাকে তাদের স্ব স্ব পদে ও বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১০

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১২

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৩

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৪

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৫

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৬

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৮

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৯

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০
X