কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতারা। ছবি: সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতারা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতারা। শনিবার (৮ জুলাই) বিকেল ৫টায় উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুসহ পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান।

এর আগে সকালে নেতারা বনানী কবরস্থানে পঁচাত্তরের আগস্টে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন।

এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, সামনে নির্বাচন ঘিরে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্র, আগুনসন্ত্রাস, তাণ্ডবের রাজনীতি কায়েম করতে চায়। যুবলীগ নেতাকর্মীরা সবসময় বিএনপির আগুনসন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে সচেষ্ট। তারাই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল ইসলাম বলেন, উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীরা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সজাগ আছে। বিএনপির আগুনসন্ত্রাসের রাজনীতি সবাই মিলে রুখে দিবে।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, মো. মিজানুর রহমান, মো. শহীদুল আলম, মো. নাছির হায়দার করিম বাবুল, মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন, মো. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বশর, অ্যাডভোকেট মো. ফোরকান, এম.এ. খালেদ চৌধুরী, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইনবিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, ত্রাণবিষয়ক সম্পাদক মো. সাহেদ সরোয়ার, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. ওসমান চৌধুরী, পরিবেশবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মুরাদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. আবু ছৈয়দ, সদস্য- অ্যাডভোকেট এস.এম অহিদুল্লাহ, মো. বাবলু, হাটহাজারী উপজেলা যুবলীগের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসীম, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সানি, হাটহাজারী পৌরসভার যুগ্ম আহবায়ক আইয়ুব খান লিটন, উপজেলার সদস্য আনোয়ার মেহেদী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন, চবি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শফিউল আজম, মো. হানিফ, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা যুবলীগের সদস্য মো. মোরশেদুল আলম, মো. শাহজালাল জনি, মিরসরাই উপজেলা যুবলীগ নেতা আসিফুর রহমান শাহীন, মো. ইমতিয়াজ হোসেন অভি, সীতাকুণ্ড যুবলীগ নেতা এস এম নজরুল ইসলাম, শরীফুল আলম শরীফ, শাহরিয়ার রাশেদ, শাহ আজাদ, আমিনুল ইসলাম বাহারসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ ও এর আওতাধীন বিভিন্ন উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১০

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১১

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১৩

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১৪

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৫

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৬

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৮

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৯

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

২০
X