কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পিঠা উৎসব শুরু

বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ছবি : সৌজন্যে
বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ছবি : সৌজন্যে

‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি অথবা রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব।

বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাউলকুঞ্জের সামনে বেলুন উড়িয়ে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

অতিথিদের আগমনে ঢাক-ঢোল লড়াই পরিবেশিত হয়। উদ্বোধন শেষে অতিথিরা মাঠে লাঠি খেলা উপভোগ করেন। লাঠিখেলা শেষে লাঠিদল মূল মঞ্চে প্রবেশ করে লাঠিখেলা প্রদর্শন করেন। মঞ্চে বাঁশির সুরে প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীদল ঢাকের তালে নৃত্য পরিবেশন করেন।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমদ, সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মানিত অতিথির বক্তব্য দেন ২১শে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান। বাঙালির পিঠা বিষয়ক প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক বাশার খান।

শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে ৫০টি স্টল নিয়ে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

জাতীয় পিঠা উৎসব দুপুর তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। দর্শকরা চাইলে রাত ১০টা পর্যন্ত হতে পারে। এছাড়াও পিঠা উৎসবে প্রতিদিন বিকেল ৫ টায় থাকবে লোক-সাংস্কৃতিক পরিবেশনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X