কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী প্রতিমন্ত্রীর সঙ্গে দুবাই রাষ্ট্রদূতের বৈঠক

সৌজন্য বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। ছবি : কালবেলা
সৌজন্য বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রবাসী কল্যাণ ভবনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ বৈঠকে দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত নবনিযুক্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে অভিনন্দন জানান।

এ বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও বাংলাদেশের কর্মীদের বিভিন্ন দক্ষতার প্রশংসা করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, উপসচিব ইমরান আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান ইউযোনোব সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাতে নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সে দেশের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X