কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে আরও দুই দেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা।

এক শুভেচ্ছাবার্তায় জর্জিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জর্জিয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ার জন্য আমাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’

তিনি বলেন, ‘আমি এটা দেখে আনন্দিত যে আমাদের দুদেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সকল ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।’

অপর এক অভিনন্দন বার্তায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর আমাকে অনুমতি দিন।’

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সাথে বিশেষ করে সংহতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালীকরণে প্রতিফলিত স্থির অগ্রগতিতে আমি উৎসাহিত হয়েছি।’

মাতামেলা সিরিল রামাফোসা বলেন, ‘গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগে আপনার উপস্থিতির কারণে এটি আরও মজবুত হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে দক্ষিণ আফ্রিকা দুদেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপাক্ষিক সম্পর্কের আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’

শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য কামনা করে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার ও সুসংহত করার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X