ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

নুরের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ছবি : কালবেলা

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপনে বৈঠক ও পার্বত্য চট্টগ্রামের জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে যোগাযোগের অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ভিপি নুরুল হক নুরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (৯ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, গণঅধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের বহিষ্কৃত সদস্যসচিব নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাফাদির সঙ্গে নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ডিবিসি ও সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী কুকি চীনের সঙ্গে নুরের যোগাযোগ রয়েছে যা দেশের প্রচলিত আইন পরিপন্থি এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নুরের যোগাযোগ প্রমাণ করে নুর বিদেশি শক্তির নির্দেশে জনগণের আবেগকে ব্যবহার করে রাজনীতির নামে প্রকৃতপক্ষে দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট করতে চায়। দেশের অভ্যন্তরে কুকি চীনসহ কতিপয় জঙ্গিগোষ্ঠীকে ব্যবহারের মাধ্যমে নুরুল হক নুর রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি ফিলিস্তিনি মুসলিমদের হত্যাকারীদের সঙ্গে গোপন বৈঠক করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে মেতে উঠেছে নুর গংরা। এরা এ দেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ভুঁইফোড় সংগঠন গণঅধিকার পরিষদের নামে বিভিন্ন ফেসবুক পেজে বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে চাঁদাবাজি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করাই এদের মূল উদ্দেশ্য। ইসরায়েল ও পাকিস্তানের পেইড এজেন্ট নুরকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। নুরুল হক নুর গংরা প্রতিনিয়ত দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একাত্তর থেকে বাংলাদেশ এদের কাছে কখনোই পছন্দ নয়। এসব স্বাধীনতাবিরোধী পাকিস্তানি অপশক্তির দালালদের পার্সেল করে ইসরায়েলে পাঠাতে হবে। অতীতের মতো ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি নুরা গংদের উপযুক্ত জবাব দিবে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, পাকিস্তান ও ইসরায়েলের দালাল নুরুল হক নুরের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এদের সবাইকে ধরে ধরে পাকিস্তান ও ইসরায়েলে পাঠাতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। মুসলিমদের হত্যাকারী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এ ধরনের রাষ্ট্রদ্রোহী বৈঠকের পরও নুরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? নুর কি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী? নুরকে গ্রেপ্তার করে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের সংবিধান ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অপরাধে নুরুল হক নুরকে দ্রুত গ্রেপ্তার না করলে নুরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সহসভাপতি কামরুজ্জামান রাজু বলেন, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানরা এখনো বেঁচে আছেন। বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেননি। নুর তুমি সাবধান হয়ে যাও। বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা রাস্তায় নামলে তুমি পালানোর পথ খুঁজে পাবে না। ভুঁইফোড় গণঅধিকার পরিষদের নামে পরিচালিত ইহুদি মোসাদের পেইড এজেন্টদের প্রত্যেককে ধরে ধরে ইসরায়েলে পাঠিয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করলে আমরা কখনোই ঘরে বসে থাকব না। প্রয়োজনে আবার যুদ্ধ করে রাজাকারের বংশধরদের নির্মূল করব। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি, দেশ ও জাতির স্বার্থে নুরকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হোক।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর্যশিল্পী রাশা, সংগঠনের সহসভাপতি রোমান হোসাইন, শাহীন মাতুব্বর, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রাজু প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X