রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে তিন দশকেও হবে না : নুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (১১ আগস্ট) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, ‘এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে আবার তিন দশকেও হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর হল কমিটি প্রণয়ন প্রসঙ্গে নুরু বলেন, ‘আমরা হল পর্যায়ে রাজনীতি চাই না, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক- সেটি ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত।’

জাতীয় নির্বাচন বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না তা নিয়ে আমার সংশয় আছে। কারণ, নির্বাচনের আগে দেশি-বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পক্ষে থাকার দাবি করলেও তাদের মধ্যে বিভাজন চরমে পৌঁছেছে। এই বিভাজনের কারণেই নির্বাচন বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।’

ঐকমত্য কমিশনের আলোচিত বিষয় পি-আর পদ্ধতি নিয়ে নুর বলেন, ‘বিএনপির এ বিষয়ে দ্বিমত রয়েছে। পদ্ধতিটি পাস হয়েছে ঠিকই, কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের ওপর।’

‘দাসত্ব নাকি মুক্তি, শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তালাপ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা, ছাত্র উপদেষ্টা ও শিক্ষেকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X