কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, জরুরি অবস্থা ঘোষণার দাবি 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডেঙ্গুর চলমান ভয়াবহ পরিস্থিতিতে দেশে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। রোববার (৯ জুলাই) জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিমের সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।

স্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা, জনস্বাস্থ্য সংগঠক অনুপ কুন্ডু ও সামিউল আলম বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু রোগের বিপজ্জনক বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডেঙ্গুর বিস্তার রোধে ওয়ার্ড পর্যায়ে এডিস মশা প্রজননবিরোধী প্রচার অভিযান চালাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বিত কর্মসূচি নেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ঢাকা থেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু রোগীর পরীক্ষা ও চিকিৎসার দাবি জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১২ হাজার ৯৫৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৯০ এবং ঢাকার বাইরে সারা দেশে ৩ হাজার ৮৬৪ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X