কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

শীতের বিদায়ের দিনে যে বার্তা দিল আবহাওয়া অফিস

পুরোনো ছবি
পুরোনো ছবি

শীতকে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে আজ। যদিও শিতের অনুভূতি কমেছে আগেই। কেটে গেছে শৈত্যপ্রবাহও। বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

শীতের বিদায়ের দিনে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। তবে শীতের প্রভাব কিছুটা থাকবে। ভোরে কুয়াশা পড়তে পারে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।

৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, বুধবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বলা হয়েছে, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্য জায়গায় সামান্য কমতে পারে।

পরের দিন শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X