কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক জাহেদুল হক আর নেই

সাংবাদিক জাহেদুল হক। পুরোনো ছবি
সাংবাদিক জাহেদুল হক। পুরোনো ছবি

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজের সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর, চটগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাহী সদস্য ও বিজ্ঞাপন প্রতিষ্ঠান এ্যাড ব্যাংকের স্বত্বাধিকারী এস এম জাহেদুল হক বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে সাতকানিয়ার কাঞ্চনায় গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান পৃথক বিবৃতিতে সাংবাদিক এস এম জাহেদুল হকের মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, জাহেদুল হকের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিত সাংবাদিক সংগঠককে হারাল। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X