কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ
বিবিএসের জরিপ

শহরের চেয়ে গ্রামে স্মার্টফোনওয়ালা পরিবারের সংখ্যা দ্বিগুণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে ৯ কোটি ৫০ লাখ ৫২ হাজার ৪২৮ জন মানুষ মুঠোফোন ব্যবহার করছেন। এর মধ্যে ৫ কোটি ৫১ লাখ পুরুষ ও ৩ কোটি ৯৯ লাখের বেশি নারী। আর স্মার্টফোন ব্যবহারকারী পরিবারের সংখ্যা শহরের চেয়ে গ্রামে দ্বিগুণ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (৯ জুলাই) জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্যক্তি ও পরিবার পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সুবিধার ওপর এ জরিপ করা হয়।

জরিপে বিবিএস বলছে, বাংলাদেশে এখন অর্ধেকের বেশি পরিবারে অন্তত একটি করে স্মার্টফোন আছে। সে অনুযায়ী দেশের ২ কোটি ২০ লাখ ২ হাজার ৯৯২ বা ৫২ শতাংশ পরিবারে এখন স্মার্টফোন আছে। তবে স্মার্টফোন ব্যবহারকারী পরিবারের সংখ্যা শহরের চেয়ে গ্রামে দ্বিগুণ। শহরে যেখানে ৭৪ লাখ পরিবারে স্মার্টফোন আছে, সেখানে গ্রামে এই সংখ্যা প্রায় দ্বিগুণ, অর্থাৎ ১ কোটি ৪৬ লাখ।

পাঁচ বছরের বেশি বয়সের মুঠোফোন ব্যবহারকারীদের এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়। সেই সঙ্গে জরিপে ৩০ হাজার ৮১৬টি পরিবারের কাছ থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিশেষ করে মুঠোফোন, রেডিও-টিভি, ট্যাব, ইন্টারনেটসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।

নিজের মুঠোফোন না থাকলেও অনেকে পরিবার-পরিজনের মুঠোফোনে কথা বলেন। যেমন মা-বাবার নিজের ফোন না থাকলেও সন্তান বা অন্যের ফোন ব্যবহার করেন। অন্যের ফোন ব্যবহারকারী এমন ব্যক্তির সংখ্যা আরও প্রায় সাড়ে চার কোটি। তাতে সব মিলিয়ে মুঠোফোন ব্যবহারকারী নারী-পুরুষের সংখ্যা ১৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়ে যায়।

বিবিএসের জরিপমতে, নিজের মুঠোফোন আছে, এমন মানুষের সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগের প্রায় ৬৮ শতাংশ মানুষের হাতে রয়েছে নিজের মুঠোফোন। আর সবচেয়ে কম মুঠোফোন রয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে সাড়ে ৫৫ শতাংশ জনগোষ্ঠীর নিজের ফোন আছে।

বিবিএসের সর্বশেষ হিসাবে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X