কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার। ছবি : সংগৃহীত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আইনের মাধ্যমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডনের গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সংরক্ষিত নারী আসন, জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ, সংসদীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নারীরা সংসদ সদস্য হিসেবে আসছেন। পাশাপাশি সংরক্ষিত নারী আসনে ৫০ জন সংসদ সদস্যও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।

স্পিকার বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে নারী ও যুব ক্ষমতায়ন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কাজ করছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতো গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের সঙ্গে অংশীদার হিসেবে জাতীয় সংসদ কাজ করতে পারে।

তিনি বলেন, দ্বাদশ সংসদে সাবেক মন্ত্রীদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় কমিটির কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বস্ব মন্ত্রণালয়ের মন্ত্রীকে কমিটি সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।

গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্সের পরিচালক ম্যাট কার্টার দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X