কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার : স্থানীয় সরকারমন্ত্রী

মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকুন না কেন তারা হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে। প্রবাসীরা যত ভালো জায়গাতেই থাকুন না কেন, যত উন্নত দেশের নাগরিকত্ব নেন না কেন তারা নাড়ীর টানকে অগ্রাহ্য করতে পারেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে ফোবানা এর ৩৮তম ফোবানা বার্ষিক সম্মেলন যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ বছর ফোবানা সম্মেলনটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগস্টের ৩০ থেকে সেপ্টেম্বরের ১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে যে ভূমিকা রাখছে দেশের উন্নয়নে তা অতুলনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে যে অবস্থানে পৌঁছেছে তাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ না থাকলে সম্ভব হতো না। তাই প্রবাসীরাও আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।

মো. তাজুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির বিষয় উল্লেখ করে বলেন, যে বাংলাদেশকে এক সময় আন্তর্জাতিক মঞ্চে সব সময় নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপনাদের একত্র প্রচেষ্টা দরকার। তিনি বলেন, একটি আত্মমর্যাদাশীল ও স্মার্ট জাতি গঠনে প্রবাসীরা নানা ক্ষেত্রে অবদান রাখার সুযোগ রয়েছে। মন্ত্রী এ সময় প্রবাসীরা প্রত্যেকের অবস্থানে থেকে সকলে মিলে গর্বিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাদেকা হালিম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, ফোবানার ২০২৩-২৪ এর আহ্বায়ক রোকসানা রহমান, চেয়ারপারসন আহমদ আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X