কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারবিরোধী আন্দোলনের নতুন ডাক কবে, জানালেন আমীর খসরু

গণঅধিকার পরিষদের (নুরপন্থি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমীর খসরু। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের (নুরপন্থি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমীর খসরু। ছবি : কালবেলা

আগামীকাল ১২ জুলাই সরকারবিরোধী আন্দোলনে নতুন ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১১ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদের (নুরপন্থি) সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। একদফার আন্দোলন সামনে রেখে এই বৈঠক হয়।

আমীর খসরু বলেন, সরকারবিরোধী আন্দোলনে নতুন ডাক দেওয়া হবে। এর মাধ্যমে সমস্ত জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে, সে জন্য ১২ জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব স্ব জায়গা থেকে এই ঘোষণা দেবেন। এর মাধ্যমে দাবি আদায়ে আমরা সফল হব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপির সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।

গণঅধিকার পরিষদের একাংশের সদ্য নির্বাচিত সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। আমরাও কর্মসূচি ঘোষণা করব। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উসকানি দিচ্ছে। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি ।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নুর ছাড়াও দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ উচ্চতর পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X