কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান, তবে...

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে কর্মী নেবে জাপান, তবে...

দক্ষ শ্রমিকেরা জাপানি কারখানাসহ বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। তবে, তার জন্য জাপানি ভাষাটা জরুরি বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ স্থাপনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান গত বছর থেকে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য আলাদা ডেস্ক খুলেছে। দক্ষ শ্রমিকদের মধ্যে নার্সিং অন্যতম।

এদিন রামপুরায় জাপানের ব্যবস্থাপনায় একটি নার্সিং কলেজ ও ২০ শয্যার হাসপাতালের ভিত্তি স্থাপন করেন রাষ্ট্রদূত।

জানা গেছে, নতুন পরিকল্পনায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজে ৫ তলাবিশিষ্ট দুটি ভবন নির্মিত হবে। এর একটিতে একাডেমি ভবনসহ ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল অন্যটিতে শিক্ষার্থীদের আবাসিক ভবনসহ জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। জাপানি কারিগরিতে পরিচালিত এই কলেজ থেকে সরাসরি জাপানে নার্স নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাপানের ব্যবসায়ী মি. রায়সুকে হনজো, ড. সৈয়দ এমদাদুল হক, এডিএম লিংকন বিশ্বাস, লোহাগড়া থানার ওসি ইন্সপেক্টর কাঞ্চন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১০

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১১

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১২

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৩

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৪

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৫

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৬

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৭

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৮

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৯

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X