কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-২০২৪ সমাপ্ত

তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : আইএসপিআর
তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-২০২৪ সমাপ্ত

তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (২৮-২-২০২৪) আর্মি স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে বিজয়ী আর্চারদের পুরস্কার প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যগণের অংশগ্রহণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী রোমাঞ্চকর এ আর্চারি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অসাধারণ ক্রীড়া, নৈপুণ্য, দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সামরিক জীবনের শৃংখলাবোধ ও ঐক্যের উজ্জ্বল নিদর্শন প্রদর্শন করা। রাশিয়া, শ্রীলংকা, স্লোভেনিয়া, রোমানিয়া, কোরিয়া, পাকিস্তান, ইরান, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, বেলারুশ ও বাংলাদেশসহ সর্বমোট ১২টি দেশের সশস্ত্র বাহিনীর ১০৭ জন আর্চার পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শন করে ব্রাজিল সর্বোচ্চ ৬টি স্বর্ণ পদক এবং ফ্রান্স ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্চ পদক পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, কোচ ও সহায়তা প্রদানকারী সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। এ সময়ে প্রধান অতিথি সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহ বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রার্তৃত্ববোধকে আরও জাগিয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্ববধানে সেনা, নৌ ও বিমান বাহিনী কর্তৃক যৌথ সমন্বয়ে আয়োজিত তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি প্রতিযোগিতা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দতা ও ভ্রার্তৃত্ববোধের একটি অনন্য সুযোগ তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X