স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের পদকজয়ী আর্চাররা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকায় শেষ হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা, আর সেই মঞ্চে উজ্জ্বল সাফল্য দেখালেন বাংলাদেশের তিন আর্চার। শক্তিশালী ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি ইভেন্টে দুটি পদক আনেন তারা।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ পেয়েছেন কুলসুম আক্তার মনি। দেশসেরা এই তিন প্রতিযোগীর সাফল্যকে সম্মান জানিয়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শুক্রবার আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল হতে হলে বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রয়োজন। সেই লক্ষ্যেই সরকার আর্চারদের পাশে থাকতে চায়। তিনি বলেন,‘অলিম্পিকে স্বর্ণ জিততে হলে যাদের সঙ্গে প্রতিযোগিতা করি, তাদের সমান প্রস্তুতি দরকার। আমাদের সামর্থ্যের জায়গা থেকেই আমরা সহায়তা করছি। আশা করি আর্চারি থেকে একদিন অলিম্পিক স্বর্ণ আসবে।’

পুরস্কারের ঘোষণা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বন্যা আক্তার। তাঁর ভাষায়,‘এটা আমাদের জন্য দারুণ প্রেরণা। এমন আর্থিক সহায়তা আগ্রহ বাড়াবে, মনোযোগও বাড়বে। অনেকেই সুযোগের অভাবে আর্চারি ছেড়ে দেন বা বিদেশে চলে যেতে চান—এই ধরনের উদ্যোগ সেই প্রবণতা কমিয়ে দেবে।’

সর্বমোট পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত—৬ সোনা, ৩ রুপা ও ১ ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০টি পদক। দক্ষিণ কোরিয়া জিতেছে ২ সোনা, ৪ রুপা ও ৪ ব্রোঞ্জ। বাংলাদেশের দুটি পদক এশিয়ান আর্চারির মঞ্চে নতুন আশার সঞ্চার করল—এবার আলোচনার কেন্দ্রবিন্দু দেশের তিন প্রতিশ্রুতিশীল আর্চার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X