কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ
বেইলি রোড ট্রাজেডি

রেস্তোরাঁয় খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাংবাদিক

অভিশ্রুতি শাস্ত্রী। ছবি : সংগৃহীত
অভিশ্রুতি শাস্ত্রী। ছবি : সংগৃহীত

সাবেক সহকর্মী ও বন্ধু তুষার হাওলাদারের সঙ্গে বেইলি রোডের রেস্তোরাঁয় খেতে গিয়ে আর ফেরেননি গণমাধ্যমকর্মী অভিশ্রুতি শাস্ত্রী। শাস্ত্রীর মরদেহ এখন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের হিমঘরে পড়ে রয়েছে। শাস্ত্রী দ্য রিপোর্ট ডট লাইভের ইলেকশন বিটের সাবেক সংবাদকর্মী। গত জানুয়ারি মাসে তিনি চাকরি ছেড়েছেন।

শাস্ত্রীর মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দ্য রিপোর্ট ডট লাইভের চীফ রিপোর্টার গোলাম রাব্বানী। তিনি কালবেলাকে বলেন, ‘গতকাল রাতে আগুন লাগার পর থেকে শাস্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে আমরা তুষারের মৃত্যুর খবর পাই। তুষার এবং শাস্ত্রী ক্লোজ ফ্রেন্ড ছিল। এরপর ধারণা করা হয়, তুষারের সঙ্গে শাস্তি যেতে পারে। পরে আমরা ঢাকা মেডিকেলে খবর নেই। তবে সেখানে শাস্ত্রীকে পাওয়া যায়নি। এরপর ঢামেক থেকে একজন বলেন, শেখ হাসিনা বার্নে একজন নারীর মরদেহ পাঠানো হয়েছে। এরপর সেখানে গিয়ে আমরা শাস্ত্রীর মরদেহ শনাক্ত করি।

তিনি আরও বলেন, শাস্ত্রীর শরীরে তেমন বার্ন ছিল না। ওর চেহারাও পোড়োনি, যে কারণে আমরা সহজেই শনাক্ত করতে পেরেছি।

জানা যায়, অভিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডেন মহিলা কলেজের ফিলোসোফি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X