কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের বিষয়ে গেজেট জারির আবেদন

জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের ছুটি নির্ধারণ করে গেজেট জারি করার জন্য আবেদন জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন।

বৃহস্পতিবার (২০ মার্চ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের কাছে এ আবেদন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ নামের সংগঠনটি।

সংগঠনের সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, পবিত্র ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে এর আগে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছামতো ছুটি দিয়ে থাকেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও দেয় না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে সরকারি ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা জরুরি।

আবেদনে আরও বলা হয়েছে, সাংবাদিকরা মাত্র কয়েকদিন ছুটি ভোগ করেন। এর মধ্যে দুই ঈদে ৬ থেকে ৭ দিন, পহেলা বৈশাখ, ১ মে, ১২ রবিউল আউয়াল, আশুরা ও শবে বরাতের দিন। এছাড়া সংবাদপত্রে বিশেষ ব্যবস্থায় ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এ তিন দিন ছুটি বাবদ নগদ মজুরি দেওয়া হয়। এর বাইরে সরকারি অন্য ছুটির দিনে সাংবাদিকদের কোনো ধরনের ছুটি দেওয়া হয় না। ছুটির দিনে কাজ করার কোনো পারিশ্রমিকও দেওয়া হয় না।

এ বছর ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণার পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ মার্চ লাইলাতুল কদর ও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ ৯ দিনের ছুটি ভোগ করবেন। সেখানে সাংবাদিকদের জন্য তিনদিনের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্রের মালিকদের একটি সংগঠন। এমন সিদ্ধান্তে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

ইংল্যান্ডের দারুণ শুরু

১১

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৪

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৫

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৮

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৯

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

২০
X