কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

অভিশ্রুতি শাস্ত্রী নাকি বৃষ্টি খাতুন?

অভিশ্রুতি শাস্ত্রী। ছবি : সংগৃহীত
অভিশ্রুতি শাস্ত্রী। ছবি : সংগৃহীত

সাংবাদিকতায় পরিচিত অভিশ্রুতি নামে। কিন্তু লাশ নিতে এসে বাবা জানালেন ভিন্ন নাম। এ নিয়ে চলে জটিল ধাধা। যদিও কাগজে-কলমে বৃষ্টি খাতুন নামের সন্ধান মেলে। আত্মীয় স্বজনরাও জানান একই কথা।

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত দ্যা রিপোর্টের সাংবাদিকের লাশ নিয়ে শুক্রবার সারাদিন চলে দোটানা। শেষ পর্যন্ত ফিঙ্গার প্রিন্টে মেলে সমাধান। মিলে যায় জাতীয় পরিচয় পত্রের সঙ্গে। তবে প্রশ্ন থেকেই যায় বৃষ্টি খাতুন থেকে অভিশ্রুতি শাস্ত্রী কেন?

স্নিগ্ধ ও মিষ্টি স্বভাবের মেয়ে অভিশ্রুতি শাস্ত্রী তথা বৃষ্টি খাতুন। ছিলেন দ্যা রিপোর্ট লাইভের সংবাদকর্মী। পড়াশোনা করতেন ইডেন মহিলা কলেজে। বৃ্হস্পতিবার বন্ধুদের সঙ্গে কাচ্চি ভাই রেস্টুরেন্টে যান। কিন্তু বিধির লিখন কে খণ্ডায়?

কাচ্চি খেতে গিয়ে ফিরলেন লাশ হয়ে। আগুনে পোড়ার চিহ্ন না থাকলেও ধোঁয়ায় শ্বাসরোধ হয় তার।

শুক্রবার সকাল পর্যন্ত ছিলেন অজ্ঞাতনামা লাশ হিসেবে। দুপুরে বান্ধবি এবং আরেক সংবাদকর্মীর ফোনে দৌড়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে পৌঁছান বাবা পরিচয়ের সবুজ শেখ।

তিনি এসে জানান তার মেয়ের নাম বৃষ্টি খাতুন। যা শুনে অবাক হয়ে যান সহকর্মীরা। জানান শ্রুতি নামেই চিনতেন তাকে। এমনকি শ্রুতি নিজ থেকেই জানায় তার জন্মস্থান ভারতের বেনারশ।

এ নিয়ে দিনভড় চলে নানা নাটকীয়তা। লাশ হস্তান্তর নিয়ে চলে জটিলতা। অবশেষে জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিলে যায় বৃষ্টি খাতুনের ফিঙ্গার প্রিন্ট।

এরপরও প্রশ্ন থেকেই যায় বৃষ্টি খাতুন থেকে অভিশ্রুতি শাস্ত্রী কেন? কেনই বা বন্ধু কিংবা কর্মস্থলে পরিচিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী হিসেবে? এর উত্তর হয়ত অজানাই থেকে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথার পেছনের অংশে ব্যথা হয় কেন, এটি কীসের ইঙ্গিত?

লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

বাজেটে এত বড় ছাড় অতীতে দেখতে পাইনি : মির্জা ফখরুল

ওসমানীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ

‘বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে’

ভারতে সম্পত্তির মামলায় হেরে প্রকাশ্যে বাবাকে হত্যা করল ছেলে 

৮৯ দিনে হাম ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু 

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

২০২৬ সালের সবচেয়ে নিরাপদ ৫ দেশ

চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল

১০

টাকা দিয়েও খেলা দেখা যাচ্ছে না, টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১১

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

১২

প্রচারে আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর'

১৩

বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান

১৪

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই 

১৫

তামিমকে টপকে গেলেন বিজয়, মোহামেডানের ইনিংসে যত রেকর্ড

১৬

বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় : নাহিদ ইসলাম

১৭

৫০০ হাত পতাকা তৈরি করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শিগগিরই ৫ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরতের সিদ্ধান্ত হবে: গভর্নর

১৯

বাইরে তপ্ত রোদ, স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টি!

২০
X