কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১০:৩২ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নতুন ভিসানীতির কারণ জানাল যুক্তরাষ্ট্র

গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি : সংগৃহীত
গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সম্পূর্ণ (অ্যাবসোলুটলি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতে যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি দিয়েছে বলে জানিয়েছেন গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

তিনি বলেন, ‘আমি আপনাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণার কথাই বলব। তিনি নতুন ভিসানীতি ঘোষণা করেছেন। এর উদ্দেশ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সম্পূর্ণরূপে সমর্থন দেওয়া। আমরা মনে করি, এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য।’

গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন উজরা জেয়া। এতে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশ সম্পর্কের কথা উঠে আসে।

গতকাল মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া। তার সঙ্গে এই সফরে আরও এসেছেন দেশটির দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

ঢাকা সফর নিয়ে উজরা বলেন, ‘ঢাকা সফরে আমরা সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করব। এদের মধ্যে মানবিক সহযোগিতা ও নির্বাচন প্রক্রিয়া থাকবে। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া প্রত্যাশা করি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির বিষয় থাকবে। এ ছাড়া বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা অর্জনে শ্রম অধিকার ও সভা সমাবেশের স্বাধীনতার প্রতি সম্মানের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়।

ইন্দো প্যাসিফিক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিককে আরও সমৃদ্ধ, নিরাপদ, সংযুক্ত, অংশগ্রহণমূলক, স্থিতিশীল করতে কোয়াডের মতো নতুন নতুন গ্রুপের মাধ্যমে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে অভিন্ন পদ্ধতি ও প্রতিশ্রুতি শেয়ার করি। আমাদের কূটনৈতিক আলোচনা নিয়ে খুব বেশি বিস্তারিত বলব না। তবে অবশ্যই এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের উভয় সরকারের জন্য শেয়ার করার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X