কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১১:০১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের

তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত
তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

বিদায় নিয়েছে শীত, চলছে ফাগুন। তবে এরইমধ্যে ফাগুনের বাতাসে চৈত্রের হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। বরং তা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার (৭ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি শুক্রবারও (৮ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়ার বার্তায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তথ্য জানানো হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X