কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেঘাচ্ছন্ন আকাশে মঙ্গলবার কমবে তাপমাত্রা, কী বলছে আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস। পুরোনো ছবি
আবহাওয়া অফিস। পুরোনো ছবি

ঢাকাসহ সারা দেশে সোমবার (৪ মার্চ) সকাল থেকেই সূর্যের দেখা নেই। ভোর থেকে মেঘলা আবহাওয়ার মধ্যে বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। আজ সারা দিন এ অবস্থা থাকবে এবং এতে তাপমাত্রাও কিছুটা কমেছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিম থেকে আসা মেঘের কারণে এরকম হচ্ছে। এটা সাগরে সৃষ্ট কোনো নিম্নচাপ বা এ জাতীয় কিছু নয়। মঙ্গলবার (৫ মার্চ) আবহাওয়া পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং রোদের দেখা মিলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গণমাধ্যমকে জানান, আজ বিক্ষিপ্তভাবে দেশের ৮ বিভাগের সবখানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে দক্ষিণের চেয়ে দেশের মধ্যাঞ্চলে এবং উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।

তিনি বলেন, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা আজ এবং আগামীকাল কিছুটা কমবে। তারপর আবার আগের অবস্থায় ফিরে যাবে। আগামীকাল মঙ্গলবার হয়ত সূর্যের দেখা মিলতে পারে।

এই আবহাওয়াবিদ বলেন, ‘এটা নিম্নচাপ নয়। সাগরে কিছু হয়নি। পশ্চিম দিক থেকে কিছু মেঘ এসেছে, এতে বজ্রঝড় সৃষ্টি হয়েছে। এ কারণে বৃষ্টি হচ্ছে।’

তিনি বলেন, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং আগামীকাল সারা দেশে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।

আগামীকাল মঙ্গলবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তবে, বুধবার (৬ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X