কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

৩৩৩ হটলাইনে পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পুরোনো ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পুরোনো ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতীয় হটলাইন নম্বর ৩৩৩-৪ এ প্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা সংশ্লিষ্ট অভিযোগসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। এ লক্ষ্যে সিস্টেম উন্নতকরণ, নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করতে হবে। অভিযোগ নিষ্পত্তির পরে অভিযোগকারী সন্তুষ্ট কি না তা নিয়মিতভাবে মূল্যায়নের সুযোগ রাখতে হবে।

সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট মন্ত্রণালয় বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ দূষণ ও বনসংক্রান্ত অভিযোগ জানানোর জন্য জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (জিআরএস) সফটওয়্যার এ মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে কাস্টমাইজ করে ব্যবহার করা হবে।

তিনি বলেন, মার্চ মাসের মধ্যেই ৩৩৩-৪ এ পরিবেশসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে। জনগণের সহজে ব্যবহারের জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট নতুন কাঠামোতে তৈরি করার নির্দেশ দেন মন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জলবায়ু পরিবর্তন) লুবনা ইয়াসমিন, যুগ্মসচিব (পরিবেশ) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, যুগ্মসচিব (বন) শাহানারা বেগম, বন অধিদপ্তরের বন সংরক্ষক (প্রশাসন) আব্দুল আউয়াল সরকার-সহমন্ত্রণালয় ও আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১০

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১১

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১২

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৩

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৪

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৫

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৭

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৮

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৯

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

২০
X