কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘সড়ক পরিবহন আইন ঢিলা হলে নৈরাজ্য আরও বাড়বে’ 

সাইফুল হক। ছবি : সংগৃহীত
সাইফুল হক। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন আইন সংশোধনের সরকারি উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আইন সংশোধন হলে সড়ক দুর্ঘটনা আরও বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শঙ্কার কথা জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নতুন যে সড়ক পরিবহন আইন পাস করা হয়েছিল, পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে বাস্তবে সে আইন কার্যকরী হয়নি। ফলে পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পত্রিকার হিসাব অনুযায়ী সড়ক দুর্ঘনায় প্রতি মাসে সারা দেশে গড়ে তিনশোর উপরে মানুষ প্রাণ হারাচ্ছে, আর আহত হচ্ছে এর কয়েক গুণ; অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে।

সাইফুল হক ক্ষোভ জানিয়ে বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে এখন পরিবহন আইনের ১২টি ধারা পরিবর্তন করে শাস্তি কমানো ও জামিনের আওতা বৃদ্ধি পেলে মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা যে আরও বেপরোয়া হবে তা নিশ্চিত করে বলা যায়। বাস্তবে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য চলছে। এরা কেবল জনগণকে নয়, সরকারকেও জিম্মি করে ফেলেছে। এই জিম্মিদশায় পরিবহন মালিকদের চাহিদামতো এখন এই আইন সংশোধিত হয়ে ঢিলা করা হলে সড়ক-মহাসড়কে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই করবে।

বিবৃতিতে পরিবহন সংশ্লিষ্ট সবার মতামত না নিয়ে সড়ক পরিবহন আইন সংশোধন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X