কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাসীকে পাশে চায় ফিলিস্তিন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

সারাবিশ্বের সাধারণ মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সারাবিশ্বের সাধারণ মানুষ ফিলিস্তিনি জনগণের সমর্থনে পাশে থাকবে। আমাদেরকে সমর্থন জানাতে মুসলিম হওয়া বাধ্যতামূলক নয়, শুধু মানুষ হলেই চলবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এ কূটনীতিক।

তিনি বলেন, গত ছয় মাস ধরেই খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গাজার মানুষজন। বিশেষ করে রমজানের এই সময় তারা খুব কঠিন সময় পার করছেন। সেখানে প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন।

রামাদান বলেন, আমাদের শত্রুরা অনেক বেশি শক্তিশালী। আমাদের শক্তি সারাবিশ্বের মুসলিম জনগোষ্ঠী। এই খারাপ সময়ে সবাইকে আমাদের পাশে প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রামাদান বলেন, ফিলিস্তিনের এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানো দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আমি তাকে (পররাষ্ট্রমন্ত্রী) গাজার বর্তমান অবস্থা অবহিত করেছি। দ্বিপাক্ষিক অনেক বিষয়েই আলোচনা হয়েছে, বিশেষ করে মানবিক সহায়তার বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশ থেকে কিছু সহযোগিতা চেয়েছি এবং পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিছু বিষয় গ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X