কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১২:৪১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের বুলবুলের উপহারের গরু নিতে প্রধানমন্ত্রীর সম্মতি, মাংস পাবেন দরিদ্ররা

প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া গরু।
প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া গরু।

সামনে ঈদুল আজহা। এ উপলক্ষে কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গরু উপহার দিতে চায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। এ জন্য একটি গরু পালন করেছেন তারা। খুশির খবর হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সেই উপহার নিতে সম্মতি দিয়েছেন।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে তিনি গরুটি গ্রহণে সম্মতি দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি জেনে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি জানান, শেখ হাসিনা জানিয়েছেন গরুটি বুলবুলের বাড়িতেই থাকবে। সেখানেই কোরবানি করে মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার উদ্দেশে ২০২০ সালে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কেনেন ওই কৃষক। গরুতে আনুমানিক ৮০০ কেজি মাংস হতে পারে।

বুলবুল আহমেদ ক্ষুদ্র ঋণ নিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য গরুটি কেনেন। গত তিন বছর ধরে তারা গরুটির নিবিড় পরিচর্যা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X