কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:৩২ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

সোনা পাচারে নভোএয়ারের গাড়িচালক আটক

নভোএয়ারের ড্রাইভার হেলাল ও রিসিভার কামাল হোসেন। ছবি : কালবেলা
নভোএয়ারের ড্রাইভার হেলাল ও রিসিভার কামাল হোসেন। ছবি : কালবেলা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ পিস স্বর্ণবারসহ বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের গাড়িচালকসহ দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন, নভোএয়ারের গাড়িচালক মো. হেলাল (৫১) এবং তার কাছ থেকে চোরাই সোনা নিতে আসা রিসিভার কামাল হোসেন (২৯)।

জব্দ করা ৪০ স্বর্ণবারের ওজন চার কেজি ৬৪০ গ্রাম এবং এর বাজারমূল্য ৫ কোটি টাকা বলে জানিয়েছে এপিবিএন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, দীর্ঘদিন ধরে নভোএয়ারের গাড়িচালক হেলালকে নজরদারিতে রেখেছিল বিমানবন্দর এপিবিএন ও এনএসআই। ওই গাড়িচালক অন্যান্য দিনের মতো শনিবারও ডিউটিতে আসেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইট দিয়ে বের হন। তখনই এপিবিএন ও এনএসআই গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখেন।

তিনি বলেন, একপর্যায়ে নভোএয়ারের গাড়িচালক হেলালকে ডমেস্টিক টার্মিনালের ড্রাইভওয়ে থেকে একজন সহযোগীসহ সিএনজিচালিত অটোরিকশায় উঠতে দেখা যায়। তখন গাড়িটি গতিরোধ করে দুজনকে এপিবিএন অফিসে নিয়ে আসা হয়।

এপিবিএনের এ কর্মকর্তা বলেন, তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর রিসিভার কামাল হোসেনের সঙ্গে থাকা কাঁধ ব্যাগের ভিতর থেকে কালো স্কচটেপে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রিসিভার কামাল হোসেন জানান, নোভো এয়ারের ড্রাইভার হেলাল তাকে এই সোনার বার দিয়েছেন। তিনি এগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলে ১০ হাজার টাকা পেতেন।

এপিবিএন কর্মকর্তারা বলেন, স্বর্ণগুলো কোথা থেকে পাচার করা হয়েছে, মূল মালিক কে এবং এগুলোর গন্তব্য কোথায় সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X