কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ব্রহ্মপুত্রের বালু লোপাট

তদন্ত প্রতিবেদন জমা পড়েনি একমাসেও

পুরোনো ছবি
পুরোনো ছবি

ব্রহ্মপুত্রনদের ২৩৩ কোটি টাকার বালু লোপাটের ঘটনায় তদন্ত শুরুর একমাসেও প্রতিবেদন জমা দিতে পারেনি ময়মনসিংহ জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।

এ সময়ে প্রতিবেদনের একটি অংশ চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। বাদ বাকি কাজ কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কমিটির আহ্বায়ক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

গত ৯ জুন ‘ব্রহ্মপুত্রের ২৩৩ কোটি টাকার বালু লোপাট’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ জুন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব করা হয় জেলার বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলীকে। সদস্য উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয় অফিস আদেশে। এ হিসেবে ১৯ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু ১৩ জুলাই পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কালবেলার পক্ষ থেকে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নানা জটিলতায় বালু চুরির তদন্ত কার্যক্রম শেষ হয়নি। তাই রিপোর্টও চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসক কার্যালয়ে এ সংক্রান্ত নথির অনেক কাগজপত্র চুরি হয়ে গেছে। তা না পাওয়া সহসংশ্লিষ্টদের কাছে কিছু তথ্য পাওয়া যায়নি। তবে সদরের অংশটুকু শেষ হয়েছে। এ ব্যাপারে গত বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে একটি বৈঠক হয়েছে বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ের জমা দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X