কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গের ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ

রেলস্টেশনে যাত্রীদের ভিড়। পুরোনো ছবি
রেলস্টেশনে যাত্রীদের ভিড়। পুরোনো ছবি

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, পঞ্চগড় ও রংপুরসহ উত্তরবঙ্গের যাত্রীরা। মঙ্গলবার (১৯ মার্চ) সারা দিনই এ শিডিউল বিপর্যয় থাকবে বলে জানিয়েছেন ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় আজ সারা দিন ট্রেনের শিডিউল বিপর্যয় থাকবে। তবে আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে এ বিপর্যয় কেটে যাবে।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন এলাকায় সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের এক‌টি বগির ৪টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌‌টির কার‌ণে এই লাইনচ‌্যুত হওয়ার ঘটনা ঘ‌টে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে শিডিউল বিপর্যয়ে কয়েক হাজার যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রেনটির রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রাত সাড়ে ১১টায় ছাড়ার কথা ছিল। পরে সেই ট্রেন কমলাপুরে আসে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। ১০ ঘণ্টারও বেশি শিডিউল বিপর্যয়ের পর সকাল ১০টার দিকে কমলাপুর ছেড়ে যায় ট্রেনটি।

লাইনচ্যুতির ঘটনায় রেল চলাচল পুনরায় স্বাভাবিক করতে ৫ ঘণ্টা দেরি হওয়ায় এ শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়। ফলে পঞ্চগড় এক্সপ্রেস ছাড়াও বেশ কয়েকটি উত্তরবঙ্গের ট্রেন শিডউল বিপর্যয়ের কবলে পড়েছে। যেগুলো সকাল থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও ঢাকায় এসেই পৌঁছাতে পারেনি।

কমলাপুর রেলস্টেশন ঘুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। সারা রাত স্টেশনে শুয়ে বসে পার করেছেন অনেকেই। রমজান মাস হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেশি। যাত্রীদের অভিযোগ, এ দীর্ঘ ভোগান্তির সময়ে কর্তৃপক্ষ থেকে তাদের জানানো হয়নি কোনো তথ্যই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X