টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৬:২৬ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেনের উদ্ধার কাজ। ছবি : সংগৃহীত
ট্রেনের উদ্ধার কাজ। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে পঞ্চগড় এক্স‌প্রেসের একটি বগি লাইনচ্যুতের ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম। অপরদিকে এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সুফি নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্ত ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে আনা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে। তবে কী কার‌ণে ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে তা এখনই বলা যাচ্ছে না বলে তিনি জানান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির ৪টি চাকা লাইনচ‌্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুটি থাকার কার‌ণে লাইনচ‌্যুতির ঘটনা ঘ‌টতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বুকিং স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে রেল চলাচল বন্ধ থাকায় গাজীপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। যাত্রীদের দ্রুত ভোগান্তি লাঘবের চেষ্টা করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, ট্রেনটি লাইনচ‌্যুত হওয়ায় মধ্যরা‌তে বিপা‌কে প‌ড়ে‌ছেন অনেক যাত্রী।

অপরদিকে ট্রেনটি লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান করা হ‌য়ে‌ছে পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনকে।

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সুফি নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্মদিব‌সের মধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দে‌বেন।

তি‌নি আরেও ব‌লেন, নতুন লাইনের জন‌্য এই ঘটনা কি না অথবা কী কার‌ণে লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে; সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X