কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সফর শেষে টুইটে যা বললেন আজরা জেয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশে মার্কিন প্রতিনিধি দলের সফর আজ শুক্রবার (১৪ জুলাই) শেষ হয়েছে। সফর শেষ করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। এ সময় সরকারের কর্মকর্তাদেরসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।

টুইটে তিনি লিখেন, দেখা হবে, ঢাকা! একটি ফলপ্রসূ ও উৎসাহব্যাঞ্জক সফরের জন্য সরকারের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, রাষ্ট্রদূত হাস এবং আমাদের নিবেদিত ঢাকাস্থ দূতাবাস টিমকে ধন্যবাদ।

তিনি আরও লিখেন, অবাধ ও সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকার এবং রোহিঙ্গাদের সহায়তাসহ অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখতে আমরা উন্মুখ।

চার দিনের সফরে গত ১১ জুলাই ঢাকায় আসেন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ কর্মকর্তারা।

সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় আজরা জেয়া বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন। সেই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সফরকালে আন্ডার সেক্রেটারি আজরা জেয়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। সেখানকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

আজরা জেয়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় মিয়ানমার ও বাংলাদেশের উদ্যোগগুলোর সমর্থনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও ৭৪ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা করেছেন, যার মধ্যে প্রায় ৬১ মিলিয়ন ডলার মিয়ানমারের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠী এবং অন্যদের সহায়তার জন্য দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X