কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

৭ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঈদুল ফিতর উপলক্ষে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

আজ সকালে থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

জানা গেছে, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট এবার অনলাইনে বিক্রি করা হচ্ছে।

২৪ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ওই দিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে। ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চের টিকিট।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X