কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কয়লা নিয়ে আসা সেই বিদেশি জাহাজের আটকাদেশ প্রত্যাহার

মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালা। ছবি : কালবেলা
মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালা। ছবি : কালবেলা

সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে দেওয়া আটকাদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। ফলে এ জাহাজে থাকা কয়লা খালাসে কোনো বাধা নেই।

শনিবার (১৫ জুলাই) বন্ধের দিনে সম্পূরক কার্যতালিকা তৈরি করে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বিদেশি জাহাজে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছে, এ বিষয়টি নজরে আসায় জাতীয় স্বার্থে হাইকোর্ট আগের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে উভয়পক্ষ সমঝোতার আবেদন আদালতে দাখিল করবে বলে জানা গেছে।

আদালতের এ আদেশ মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। এ সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (১২ জুলাই) ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে একটি মামলায় আটকাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ জাহাজের নামে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্ট বিভাগে চীনের সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসানের করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী আটকাদেশ দেন।

পরে আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে, সেজন্য বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বহিনোঙর হাড়বাড়িয়া ১১-তে ভেড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X