কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, কী বলছে আবহাওয়া অফিস? 

আবহাওয়া অধিদপ্তর ভবন। পুরোনো ছবি
আবহাওয়া অধিদপ্তর ভবন। পুরোনো ছবি

এপ্রিল মাসের শুরুতেই তীব্র গরমের হলকা গায়ে এসে লাগতে শুরু করেছে। কোনো কোনো এলাকায় ইতোমধ্যেই তাপমাত্রা পৌঁছেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে একমাস মেয়াদী পূর্বাভাসে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে তীব্র গরমের দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে চলতি মাসেই অন্তত একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১ এপ্রিল) একমাস মেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের আশঙ্কা আছে। তবে সেই পরিস্থিতিতেও দেশে ৫ থেকে ৭ দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে।

তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তার উজানে ভারী বৃষ্টিপাতের পরিপেক্ষিতে নেমে আসা ঢলে উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অন্যদিকে চলতি মাসেই দুই থেকে চারটি মৃদু (৩৬-৩৭.৯°সে.) বা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং এক থেকে দুটি তীব্র (৪০-৪১.৯°সে.) বা অতিতীব্র (৪২°সে বা এর বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি মাসজুড়েই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। ফলে মাসজুড়েই তীব্র গরম অনুভূত হবে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ড. মো সাদেকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাসের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X