কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জুমাতুল বিদায় আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে মুসল্লিদের কান্না

বায়তুল মোকাররমে নামাজরত মুসল্লিরা। পুরোনো ছবি
বায়তুল মোকাররমে নামাজরত মুসল্লিরা। পুরোনো ছবি

আজ পবিত্র জুমাতুল বিদা, ঢাকার মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আজ শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের নির্ধারিত সময় আগেই মসজিদে উপস্থিত হয়েছেন। এরপর বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত চেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

মুসল্লিরা বলছেন, আজকের জুমাতুল বিদা কার্যত রমজান মাসকে বিদায় জানানো। এ মাসে ক্ষমাপ্রার্থীর বড় সুযোগ হাতছাড়ার ভয়ে তারা ভীত। এ ছাড়া এ মাসে আল্লাহর রহমত পাওয়ার মহাসুযোগ। তাই শেষ সময় হলেও আল্লাহর সন্তুষ্টি লাভে তারা উদ্‌গ্রীব।

সরেজমিনে দেখা গেছে, আজানের আগেই ঢাকার মসজিদগুলোতে লোকজন উপস্থিত হতে থাকেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে সড়কে চাদর বিছিয়ে নামাজে অংশ নেন।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের আগে বয়ান করেন খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। তিনি মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এরপর বিশেষ মোনাজাত করেন।

অনেক মুসল্লি বলেন, ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান।’ অর্থাৎ, বিদায়, বিদায় হে মাহে রমজান। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X