কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব 

বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ১০ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (৯ এপ্রিল) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির’ বৈঠকে সম্মানী বৃদ্ধির প্রস্তাব দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী।

বৈঠকের একটি সূত্র জানায়, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেছেন, যারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন, তারা যেন একটু ভালো থাকেন, সে কারণে সম্মানীটা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে চান।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে দুই লাখ বীর মুক্তিযোদ্ধার সম্মানী বাবদ বরাদ্দ রয়েছে ৪ হাজার ৬৮০ কোটি টাকা। প্রস্তাব অনুমোদিত হলে তাদের জন্য আরও ২ হাজার ৩৪০ কোটি টাকা ব্যয় বাড়বে ২০২৪-২৫ অর্থবছরে। সে ক্ষেত্রে এ খাতে মোট ব্যয় দাঁড়াবে সাত হাজার ২০ কোটি টাকা।

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে সম্মানী পেয়ে আসছেন। তার আগে এ সম্মানী ছিল ১২ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী আট হাজার টাকা বাড়ানো হয়। মাসিক সম্মানীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করছে সরকার।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী দীপু মণি, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X