কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। ছবি : সংগৃহীত
রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ঈদে যাত্রীরা ট্রেনে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন ঈদে যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করেছি। আন্তরিকভাবে যদি কোনো কাজ করা যায়, আমার মনে হয় সে কাজে সফলতা আসে।

তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয় এবং রেলপথ পরিদর্শন অধিদপ্তরসহ আমরা সবাই মিলে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছি যাতে যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। আমাদের সেই চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এ জন্য আমরা জনগণকে এবং রেলের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং নির্দেশনার কারণে তাকেও ধন্যবাদ জানাই।

রেলমন্ত্রী আরও বলেন, আমরা যাত্রীদের ফিরতি টিকিটও দিয়েছি। ঈদে যেমন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। ঈদ শেষেও তারা একইভাবে কর্মস্থলে ফিরতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X