কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈশাখের শুরুতে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

সারা দেশের তাপমাত্রা ক্রমেই বেড়ে চলছে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দেশে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, দুই-তিন দিন পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ‘বর্ধিত ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ সময়ে তাপমাত্রাও বাড়বে।’

তিনি আরও জানান, ‘আগামী ১৫-১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলতে পারে।’

আগামী ১৪ এপ্রিল রোববার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ চলবে দেশব্যাপী।

পরে ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, পাবনা, ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও প্রশমিত হতে পারে।

রাজশাহী এবং খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

অন্যদিকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X