কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী শনিবার (২০ এপ্রিল) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এসময় সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধকি সূত্র কোয়াত্রার সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

সফরকালে শনিবার তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এই সফর ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার অংশ।

আরেকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার ঢাকা সফর। ভারতের লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

এর আগে ভারতের নির্বাচনের পরে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

গত ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর অবশ্যই ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে সেটি নিয়ে কোনো আলোচনা ইতোমধ্যে আমাদের অফিসিয়াল লেভেলে হয়নি।’

ভারতের নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X