বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের পাঁচ পিলার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে জামতলা-কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুড়িচং থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। তার ভাষায়, ‘মরদেহের গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৫০ বছর বয়সি ওই ব্যক্তিকে দুই-তিন দিন ধরে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে হতে পারেন।

শংকুচাই ক্যাম্পের বিওপির বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক জানান, পাঁচ পিলার এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম বলেন, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পিবিআই, পুলিশ এবং বিজিবি যৌথভাবে মাঠে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X