কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের চাকরির নতুন গন্তব্য হতে পারে কিরগিজস্তান 

কিরগিজস্তানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আভাজবেক আতাখানভ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
কিরগিজস্তানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আভাজবেক আতাখানভ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

কিরগিজস্তান বাংলাদেশিদের চাকরির নতুন গন্তব্য হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আভাজবেক আতাখানভ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান তিনি। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি।

আভাজবেক আতাখানভ বলেন, কিরগিজস্তানের বিপুল বিদ্যুৎশক্তি আছে। বছরে প্রায় ২২ থেকে ২৪ টন স্বর্ণ উৎপাদন করছে দেশটি। সেখানে ব্যাপক জনশক্তি নিয়োগের সুযোগ রয়েছে। দেশটিতে প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত বলেও জানান তিনি।

তিনি বলেন, কিরগিজস্তান ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরে বাংলাদেশকে সমর্থন দেবে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

এই সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দেশের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ ছাড়াও ৭ জানুয়ারির নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তার জন্য কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ জানান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাবেক ইউএসএসআরের অংশ হিসেবে কিরগিজ জনগণের মূল্যবান সমর্থনের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। কিরগিজস্তানকে পোশাক, ওষুধ, পাটজাত পণ্য, গ্রীষ্মমণ্ডলীয় ফল, সিরামিক, আইটি পণ্য ও সেবা আমদানির আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসন ও ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে কিরগিজস্তানের সহায়তা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, বৈঠকে কৃষি খাতসহ বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন কিরগিজ উপপররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X