কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার ভবিষ্যৎ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ হামলা কীসের ভিত্তিতে চালানো হয়েছে তা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি দেশটিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।

রোববার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের আইনি ভিত্তি হিসেবে ‘আদালতের আদেশ’ থাকার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল কার্যত কোয়ারেন্টিনে রেখেছে, যা ওয়াশিংটনকে গুরুত্বপূর্ণ কৌশলগত চাপ সৃষ্টির সুযোগ দিচ্ছে।

এক বক্তব্যে রুবিও বলেন, ভেনেজুয়েলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘অনেক প্রতিপক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়বিন্দুতে’ অবস্থান করছে। দেশটিকে আর ‘মাদক পাচারের স্বর্গরাজ্য’ হিসেবে থাকতে দেওয়া হবে না।

তিনি বলেন, স্পষ্টতই আমরা ভেনেজুয়েলার জনগণের জন্য একটি ভালো ভবিষ্যৎ চাই। আমরা চাই এমন একটি তেল শিল্প, যেখানে সম্পদের সুফল জনগণের কাছেই পৌঁছাবে।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র কোন আইনি ক্ষমতার বলে এসব পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, আমাদের কাছে আদালতের আদেশ রয়েছে। আদালত কি আইনি কর্তৃত্ব নয়?

ভেনেজুয়েলা কি বর্তমানে যুক্তরাষ্ট্র পরিচালনা করছে—এমন প্রশ্নে রুবিও সরাসরি তা অস্বীকার করেন। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেশটির ‘দিকনির্দেশনা নির্ধারণে ভূমিকা রাখছে’, যাতে পরিস্থিতি এগিয়ে নেওয়া যায়।

রুবিও সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার তেল সংরক্ষণের সক্ষমতা দ্রুত ফুরিয়ে আসছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের তেল উত্তোলন শুরু করতে হবে—যদি না তারা পরিস্থিতি বদলাতে কোনো পদক্ষেপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X