কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদে 

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

তাপপ্রবাহ চলাকালে আবহাওয়া ঠান্ডা রাখতে নিয়মিত রাস্তায় পানি ছিটানোর সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পূর্বাভাস এবং সার্বিক সহযোগিতায় স্বচ্ছতা আনতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে তারা।

এছাড়া ইউনি ব্লক প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণ এবং আট মাত্রার ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোড ব্যবহারের পরামর্শ দেয় কমিটি। বৈঠকে টিআর কাবিখার মাধ্যমে গ্রামের মজাপুকুর খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মাছ চাষ বৃদ্ধি এবং বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, শাহীন আক্তার, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ এবং আশ্রাফুন নেছা এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X