কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে প্রশিক্ষণ এবং গবেষণা সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশ্‌ফী বিন্‌তে শাম্‌স্‌ এবং ফরেন ট্রেড ইনস্টিটিউটের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মো জাফর উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকটি স্বাক্ষর করেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারকটির আওতায় দুই প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রশিক্ষণ পদ্ধতি, প্রশিক্ষক, ও প্রশিক্ষণার্থী আদান প্রদান করতে পারবে। এ ছাড়া দুই প্রতিষ্ঠান গবেষণাসংক্রান্ত বিভিন্ন ধাপে এবং কার্যক্রমে একে অপরের সহযোগিতা গ্রহণ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাশ্‌ফী বিন্‌তে শাম্‌স্‌, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মো জাফর উদ্দীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাইয়াজ মুর্শিদ কাজী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বক্তব্য দেন।

তারা স্মারকের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ফরেন সার্ভিস একাডেমি ও ফরেন ট্রেড ইনস্টিটিউট পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে এই স্মারক বলিষ্ঠ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১০

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১১

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১২

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৩

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৬

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৭

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৮

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৯

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

২০
X